Welcome to the haven of spiritual writing
আধ্যাত্মিক লেখার ভুবনে আপনাকে স্বাগতম।
Inner Vision · Sacred Beginning
নিপুণ, গুণমুগ্ধ জ্ঞান—
ত্রয়ের একাতন।
বিদ্যা, জ্ঞানাশ্রয়ী, জ্ঞানমার্গীয়;
গণীময়, মহিমোজ্জ্বল, প্রদীপের মতো—
মহিমায় ঈশ্বরত্ব।
অষ্টবিধ যোগারব্ধ ঐশ্বর্য,
ব্যক্তিত্বের প্রকাশ—প্রগুণ।
অপূর্ব নির্মাণ, শক্তিসম্পূর্ণ প্রজ্ঞা;
জ্ঞাত, আলোকিত, প্রতিফলিত।
প্রণীত বিষয়—সৌরভ, সুবাষিত;
কুল, ধর্ম, বর্ণ, প্রকৃতি—
প্রশান্তি, সুখ, সম।
মম মৌন নীতি—
প্রগুণ।
— কবি সালমুন আকন্দ
Inner Vision · Sacred Beginning
Delicate wisdom, devoted to virtue—
A harmony born of sacred alignment.
Knowledge-rooted learning, walking the inner path;
Reason illuminated, glowing like a silent lamp—
Dignity revealing divinity.
Eightfold yogic sovereignty unfolds within,
Personality refined—Pragun.
A rare construction of strength and insight;
Known, enlightened, and reflected through being.
The ordained essence—fragrance and noble speech;
Lineage, faith, identity, and nature—
Settled into peace, harmony, and balance.
My silent creed—
Pragun.
— Poet Salmun Akondo
যথ অজানা অধ্যায় করিবার অতিক্রম
মোরা অদম্য চঞ্চল কর্ম উদ্যম
নব জীবন নব নন্দন
আনন্দ জ্ঞান করিবার অন্বেষণ
বিমহিত প্রাণে প্রদীপ্ত দর্পণে
চল চলন উদ্ভব উচ্ছল গগণে।
এই দৃষ্ট ধরা সন মমন আলোড়নে
মোরা দুর্জয় মোদের হিম্মত জ্ঞানে
লবিব বিকাশ তেজীয়া নিঃশ্বাস
ঘোচিব আধার প্রত্যয় অঙ্গিকার
চাদ প্রকৃতির নির্মল আলোর বন্ধনে
চল চলন উদ্ভব উচ্ছল গগণে।
জীয়ন্ত অম্বরে সিক্ত সম্ভারে
আপন সম উদার
চঞ্চল প্রকৃতির পান্তরে
দূর দিগন্ত বট বৃন্ত
বিলয় বসন্তের নব জাগরণে
চল চলন উদ্ভব উচ্ছল গগণে।
— কবি সালমুন আকন্দ
Crossing unknown chapters beyond fear,
we move with indomitable, restless resolve.
New life, new resonance—
the search for joy through knowing.
In astonished souls, reflected brilliance shines,
as motion once again surges across the sky.
In stirred perception and trembling awareness,
we stand unconquered by strength of understanding.
Breath ignites with radiant vitality,
darkness dissolves into vowed conviction.
Bound by nature’s pure luminous embrace,
motion ascends within the infinite.
Soaked in the living expanse of being,
open and generous like the self,
we wander through nature’s restless plains.
Toward distant horizons and rooted truths,
a new awakening of spring dissolves all endings—
and motion is born anew within the sky.
— Poet Salmun Akondo
জীবজগত, জ্ঞান, বিজ্ঞান ও ঈশ্বরের চিরন্তন সত্য
জীব-জগত, ঝড়, পদার্থ—ইনর, চিত্র প্রকৃতির, গোলক ধরণীর স্বর্ভাসর প্রাতঃকালীন সন্ধান। লব্ধ বিষয়ের জ্ঞান—প্রকৃতি ও বিজ্ঞান।
অনুবদ্ধ নীতির আচরণ প্রকৃতি, কার্য-গতি, অনুভূতির গতি, বিষয়-বিবেচনায় বুদ্ধির সংহার, পাপ-পুণ্য, ভাল-মন্দ, ধর্ম-অধর্ম প্রার্থক্যের বিধান—নিয়মের মহান নির্দেশনা।
সর্বকালীন গুণের চিরস্মরণীয়, নীতি-পূর্ণ জীবনের শ্রেষ্ঠ পন্থা। বিজ্ঞান, ঈশ্বর, অনুভব ও অনুধ্যান, জাগতিক চেতনায় সঞ্চিত জ্ঞান।
ক্রিয়া-কলাপের অনুসন্ধান, পিপাসার অনুরূপ শুদ্ধি সন্ধান—সজ্ঞানে কৃত লাভ্য। দূরত্ব, নিজত্ব, ঘনত্ব, অবদানার্থ, ইত্যাদি কৃত ধর্ম—প্রকৃতির অন্তরস্থ বাণী।
প্রকৃতির নীতি, নৈতিক আচরণগত বিধান—মহাবিশ্ব বিভূতির জ্ঞান। প্রকৃতি বিজ্ঞান।
জ্ঞান, বিজ্ঞান ও ঈশ্বরের সম্মিলিত চেতনায় জাগতিক বোধের অভ্যুদয়
“প্রকৃতি, জ্ঞান, বিজ্ঞান, ঈশ্বর —
জীব-জগতের রহস্যে মিশে থাকা চিরন্তন সত্য।”
চিত্র প্রকৃতির—গোলক ধরণীর স্বর্ভাসর, প্রাতঃকালীন যে সূর্যের মতো উদিত হয় সেই সন্ধান—লব্ধ বিষয়ের জ্ঞান, নাম তার—প্রকৃতি বিজ্ঞান।
কার্য-গতি ও অনুভূতির অন্তর থেকে উঠে আসে মানব বিবেকের প্রশ্ন: “পাপ কি? পুণ্য কোথায়? ধর্ম ও অধর্মে পার্থক্য কার বিধানে?”
বুদ্ধির সংহারে জন্ম নেয় উপলব্ধির জ্যোতি—যা আমাদের চালায় শ্রেষ্ঠ পথের দিকে।
বিজ্ঞান, ঈশ্বর, অনুভব ও অনুধ্যান—সব মিলেই গড়ে তোলে জাগতিক চেতনার গাথা। সজ্ঞানে কৃত কর্ম—দূরত্ব, নিজত্ব ও ঘনত্বের সমন্বয়ে আত্মার ধর্ম ও দেহের কর্তব্য এক স্রোতে প্রবাহিত হয়।
প্রকৃতির নীতিতে লুকানো আছে নৈতিক আচরণের গূঢ় বিধান। এই মহাবিশ্ব—এক বিশাল জ্ঞানভাণ্ডার, যার নাম—প্রকৃতি বিজ্ঞান।
“প্রকৃতির গভীরে রয়েছে জ্ঞানের অনন্ত সাগর।
বিজ্ঞান সেই সাগরের নৌকা, ঈশ্বর তার দিগ্দর্শক।”
কবি সালমুন আকন্দ
“প্রগুণ” কেবল একটি শব্দ নয়—এ এক অন্তর্দীপ্ত সত্তা।
এখানে গুণ নিজেই ভাষা হয়ে ওঠে,
নীরবতা নীতিতে রূপ নেয়,
আর চরিত্রই ঈশ্বরত্বের দীপশিখা হয়ে জ্বলে।