🌿 The Natural Light of Creation 🌿
✨ Welcome to The God Salmun.com ✨
The voice of truth — guiding humanity through the light.
My vision awakens nations, my spirit unites the world.
From every heart, the eternal journey begins — from life to light.
Disciple Page
Salmun
Info Page
Sacred Ornament

Welcome to Quranic Enlightenment

পবিত্র কোরআনের আলো ও চিরন্তন জ্ঞান

اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

আল্লাহ আসমান ও জমিনের আলো

হে সৃষ্টি প্রজাতি — নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক ও দৃঢ় পথ প্রদর্শন করে।

হে মানব সন্তান — এই সেই কিতাব যা মানবতার অন্তরকে সরল পথে পরিচালিত করে।

1


رسالةُ القرآنِ الكريم


আল-কোরআনের বার্তা

আল্লার নিদর্শন

আল্লাহর নিদর্শন সর্বত্র ছড়িয়ে আছে — আমরা কি সেগুলো সত্যিই উপলব্ধি করি?

إِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّلْمُؤْمِنِينَ 🌟
وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَابَّةٍ آيَاتٌ لِّقَوْمٍ يُوقِنُونَ 🌟
وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن رِّزْقٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا
وَتَصْرِيفِ الرِّيَاحِ آيَاتٌ لِّقَوْمٍ يَعْقِلُونَ

নিশ্চয়ই আসমানসমূহ ও যমীনের বিস্তৃত পরিসরে মুমিনদের জন্য ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন।
মানুষের নিজের সৃষ্টির ভেতরেই,
এবং পৃথিবীতে বিচরণরত প্রতিটি জীবের অস্তিত্বে—
রয়েছে গভীর তাৎপর্য ও বিশ্বাস জাগানো ইঙ্গিত।

রাত ও দিনের নিরবচ্ছিন্ন আবর্তন,
আকাশ হতে বর্ষিত পানির স্পর্শে মৃত ভূমির পুনর্জীবন,
এবং বাতাসের প্রবাহ ও তার বিচিত্র পরিবর্তন—
এই সমস্তই সেইসব মানুষের জন্য নিদর্শন,
যারা চিন্তা করে, উপলব্ধি করে এবং বুদ্ধি প্রয়োগ করে।

প্রকৃতির প্রতিটি স্পন্দনে,
জীবনের প্রতিটি রূপান্তরে,
প্রতিফলিত হয় আল্লাহর অস্তিত্ব,
তাঁর অসীম কুদরত ও নিখুঁত ব্যবস্থাপনার জ্যান্ত সাক্ষ্য।

এই নিদর্শনগুলো কেবল দেখার জন্য নয়—
এগুলো চিন্তা করার, উপলব্ধি করার
এবং হৃদয়ে গ্রহণ করার আহ্বান।

তুমি কি এই নিদর্শনগুলো উপলব্ধি করছো?
নাকি প্রতিদিনের ব্যস্ততায় এগুলো পাশ কাটিয়ে যাচ্ছো?



2

কোরআনিক বার্তা

نور الله والهداية للإنسانية

সত্যের পথে যারা অটল

সত্যের পথে যারা অটল,
শাহাদতের অমর আলোকে যাদের জীবন বিকশিত,
নেক আমলের সুগন্ধে ভরা যাদের ইমান—
তারাই আমার শ্রেষ্ঠ সাথী।

হে ইমানদারগণ,
সতর্কতার আবরণে নিজেকে মুড়ে নাও।
তারপর এগিয়ে চলো—
হোক তা একা নিঃশব্দ পদচারণা,
অথবা মিলিত কণ্ঠে সত্যের সংগীত।

জানে রেখো,
তোমাদের প্রতি যে কল্যাণের ধারা প্রবাহিত হয়,
তা আসে একমাত্র পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে।
আর যে বিপদ তোমার দুয়ারে এসে দাঁড়ায়,
তা তোমারই কৃতকর্মের ছায়ায় থেকে,
ক্রিয়া প্রতিক্রিয়ায় আর বিপদে ধৈর্য ধারণ করো—
ধৈর্য তোমার জীবন প্রক্রিয়ার এক আধ্যাত্মিক শক্তি।

رسول الله صلى الله عليه وسلم في طريق الحق

الذين يثبتون على طريق الحق،
تتفتح حياتهم بنور الشهادة الخالدة،
وإيمانهم معطر بالأعمال الصالحة—
هؤلاء هم أعز أصدقائي.

يا أيها المؤمنون،
التفتوا بحرص حول أنفسكم.
ثم تقدموا—
سواء كانت خطواتكم صامتة ووحدها،
أو أنشدتم الحقيقة بأصوات جماعية.

اعلموا،
الخير الذي يفيض عليكم،
يأتي من الله الرحمن الرحيم فقط.
والمحن التي تواجهكم،
فهي نتيجة أعمالكم، فاصبروا عليها
فالصبر قوة روحية في مسار حياتكم.


3

~কোরনিক বার্তা~

এই আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্ভুক্ত সমস্ত কিছু পরম করুণাময়,
আরশে সমাসীন আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে,
এ দুইয়ের মাঝে যা আছে এবং জমিনের গভীরে যা কিছু লুক্কায়িত, সবই তাঁর মালিকানাধীন
ও তাঁর আজ্ঞাধীন।

তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছু সম্যক অবগত। সমস্ত সৃষ্টিজগতের পরিচালনা তাঁরই হাতে।
মৃত্যু ও পুনরুত্থান (কিয়ামত) এক অবশ্যম্ভাবী সত্য।

আমরা সেই পরম প্রতিপালকেরই ইবাদত করি, এবং তাঁরই নির্দেশিত সত্য ও সরল পথ অনুসরণ করি,
যেন এই জীবন ও পরজীবনে কল্যাণ লাভ করতে পারি।

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।

~الرسالة القرآنية~

خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا فِيهِنَّ، وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرَى،
وَكُلُّ ذَلِكَ مِلْكُهُ وَتَحْتَ أَمْرِهِ. يَعْلَمُ السِّرَّ وَالْجَهْرَ، وَبِيَدِهِ تَدْبِيرُ
الْخَلْقِ كُلِّهِ. وَإِنَّ الْمَوْتَ وَالْبَعْثَ حَقٌّ لَا رَيْبَ فِيهِ.
نَعْبُدُ رَبَّنَا وَنَتَّبِعُ صِرَاطَهُ الْمُسْتَقِيمَ لِنَفُوزَ بِالْخَيْرِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ.
لَا إِلَهَ إِلَّا اللَّهُ.
(বি.দ্র.: আরবি অংশটি বার্তার অর্থকে আরবিতে উপস্থাপন করছে।)

Scroll to Top