★★ আলোকিত পথ ★★
আমাদের যাত্রা আলোকিত পথে —
যে আলো জন্ম নেয় নীরবতা থেকে,
প্রবাহিত হয় সময়ের গভীর অন্তরালে,
আর প্রজ্জ্বলিত করে তোলে মানুষের
অন্তর আত্মাকে।
এই আলো কোনো প্রদীপের শিখা নয়,
এটি চেতনাময় অনন্ত আত্মার শিখা —
যা অজ্ঞানতার অন্ধকার প্রহর থেকে,
আলোকিত জ্ঞানের পথ উন্মোচন করে।
আমরা সেই পথের যাত্রিক,
যেখানে প্রতিটি পদক্ষেপ এক একটি উপলব্ধি,
প্রতিটি নিশ্বাস এক একটি প্রার্থনা,
এবং প্রতিটি আত্মা এক একটি নক্ষত্র —
যার আলোয় মিলিত হয়ে গড়ে তোলে
সমগ্র মহাবিশ্বের স্পন্দিত সুর।
আমাদের এই যাত্রা চিরন্তন সত্যের পথে —
এটি শুরু হয় অন্তর থেকে,
এবং শেষ হয় অনন্তে।
★★ The Illuminated Path ★★
Our journey moves along an illuminated path —
a light born from silence,
flowing through the deep inner corridors of time,
igniting the inner soul of humanity.
This light is not the flame of a lamp;
it is the conscious flame of the eternal soul —
unveiling the path of enlightened knowledge
from the dark watch of ignorance.
We are travelers upon that path,
where every step becomes a realization,
every breath becomes a prayer,
and every soul becomes a star —
whose united light composes
the resonant harmony of the universe.
This journey leads toward eternal truth —
it begins within,
and finds completion in infinity.